জামালপুরে ১২টি ট্রেনের টিকিট ও ৯৬৩টি সিমসহ দুই কালোবাজারি আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ১২টি ট্রেনের টিকিট ও ৯৬৩টি সিমসহ দুই কালোবাজারি আটক
শনিবার, ১৬ মে ২০২৬



জামালপুরে ১২টি ট্রেনের টিকিট ও ৯৬৩টি সিমসহ দুই কালোবাজারি আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‍্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে ট্রেনের ১২টি টিকিট, ৯৬৩টি মোবাইল সিম এবং ১৪টি মোবাইল সেট জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেলে জামালপুর সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন,দাপুনিয়া গ্রামের মিনাতুর রহমান মিনাত (২৫) ও শাকিব (২৪)।

বিকেলে র‍্যাবের পক্ষ থেকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে সাধারণ যাত্রীদের কাছে চড়া দামে বিক্রি করে আসছিলেন। বিশেষ করে ঈদসহ বিভিন্ন উৎসবের সময় সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। উদ্ধারকৃত ১২টি টিকিটের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮৮০ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা জানান, “গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিনের নজরদারি শেষে এই চক্রটির মূল হোতা দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আমরা।”

র‍্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ যাত্রীদের হয়রানি মুক্ত রাখতে এবং টিকিট কালোবাজারি সম্পূর্ণ নির্মূল করতে র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও এই ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:২২:৫৫   ১৪৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাজশাহীতে নজরুল বর্ষ উদ্বোধন
এমন জনকল্যাণমুখী ও জীবনঘনিষ্ঠ বাজেট আর কখনও হয়নি: চিফ হুইপ
নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির
ভরণপোষণ থেকে বঞ্চিত বৃদ্ধা মা, নিজের ভিটায় থাকার অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ
ফরিদপুরে স্ত্রী ও তিন বছরের কন্যা নিখোঁজ
ফরিদপুর নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি
ফরিদপুরে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের মানববন্ধন
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়
বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলতে যুক্তরাষ্ট্র
পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি - রেলমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ