নগরকান্দায় যৌতুক ও পরকীয়ার অভিযোগে গৃহবধূ নির্যাতন

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরকান্দায় যৌতুক ও পরকীয়ার অভিযোগে গৃহবধূ নির্যাতন
শনিবার, ১৬ মে ২০২৬



নগরকান্দায় যৌতুক ও পরকীয়ার অভিযোগে গৃহবধূ নির্যাতন

সদরপুর ফরিদপুর প্রতিনিধিফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের চৈতি আক্তার নামে এক গৃহবধূকে যৌতুকের দাবিতে নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী পবিত্র সর্দারের বিরুদ্ধে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সালথা উপজেলার ময়ন্দা আহোতজোর গ্রামের পবিত্র সর্দারের সঙ্গে চৈতির বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন সংসার ভালো চললেও পরে যৌতুকের দাবিতে নির্যাতন শুরু হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।
স্থানীয়দের দাবি, পবিত্র সর্দার অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর থেকে চৈতির ওপর নির্যাতনের মাত্রা বাড়ে। এমনকি তাকে হত্যার চেষ্টার অভিযোগও উঠেছে।
চৈতির মা অঞ্জনা সাহা জানান, অসহায় অবস্থার মধ্যেও মানুষের সহযোগিতায় মেয়ের বিয়ে দিয়েছিলেন। বর্তমানে মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয় অভিযুক্ত পবিত্র সদ্দার এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ফোন বন্ধ থাকায় তার কোন বক্তব্য জানা যায় নাই, তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আদালতে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪১   ৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কৃষকের মাঝে বিনামূল্যে আমন বীজ ও সার বিতরণ
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত সেই সুমাইয়া, ঘটনার নেপথ্যে কী?
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
ইকুয়েডরকে ২-০ গোলে বিদায় করে শেষ ষোলোতে মেক্সিকো
আল কোরআন ও আল হাদিস
বন্দরে কিশোর-কিশোরী ও নারীর ক্ষমতায়নে কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত
সালথায় কৃষি প্রণোদনায় ২ হাজার ৪৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ ও সার
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণে সাইবার নিরাপত্তা সংশোধন বিল পাস
ফরিদপুরের ভাঙ্গায় ২ গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ১০
সালথায় নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

News 2 Narayanganj News Archive

আর্কাইভ