শনিবার, ১৬ মে ২০২৬

বেস্ট ফ্রেন্ডের জন্যই কি বিচ্ছেদের পথে মৌনি-সুরজ?

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেস্ট ফ্রেন্ডের জন্যই কি বিচ্ছেদের পথে মৌনি-সুরজ?
শনিবার, ১৬ মে ২০২৬



বেস্ট ফ্রেন্ডের জন্যই কি বিচ্ছেদের পথে মৌনি-সুরজ?

সম্প্রতি স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। তার বিচ্ছেদের খবর প্রকাশের পরই বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা। নেটিজেনদের একাংশের দাবি, মৌনির বিবাহ বিচ্ছেদের নেপথ্যে রয়েছেন তার প্রিয় বান্ধবী দিশা পাটানি।

ব্যক্তিজীবনে একাধিক পার্টি, অবকাশ যাপনে মৌনির সঙ্গী হন দিশাই। সম্প্রতি বান্ধবীর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়ার পর এবং সমাজমাধ্যমে স্বামীকে মৌনি আনফলো করার পর প্রিয় বান্ধবী দিশাও সুরজকে আনফলো করেছেন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে চর্চা শুরু হয় মৌনি-দিশার বন্ধুত্ব নিয়ে।

নেটমাধ্যমে ট্রল ও কটুক্তির মুখে পড়ে ইতিমধ্যে নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্ট সেকশন বন্ধ করে দিয়েছেন মৌনি। এরপর ব্যক্তিগত দুঃখ ভুলতে প্রিয় বান্ধবী দিশাকে নিয়ে ছুটি কাটাতে গেছেন মৌনি। তাই বলিউডের এ দুই নায়িকার বন্ধুত্ব এখন আলোচনার কেন্দ্রে।

শোনা যাচ্ছে, দিশা ও মৌনির গভীর বন্ধুত্ব নয় বরং মৌনির সঙ্গে সুরজ প্রতারণা করার জেরে বিয়ে ভাঙছে তাদের। একটি সূত্রের দাবি, নায়িকার বিশাল আর্থিক ক্ষতির কারণও সুরজ। তাই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী। এ কঠিন সময়ে মৌনির পাশে রয়েছেন তার বেস্ট ফ্রেন্ড দিশা। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক সত্যতা এখনও পাওয়া যায়নি।

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন ও কোনো খবর প্রকাশ করে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন মৌনি। অভিনেত্রী এও জানিয়েছেন, তার এ কঠিন সময়ে পরিবার তার পাশে রয়েছেন।

২০২২ সালের ২৭ জানুয়ারি ভারতের গোয়ায় বিয়ে করেন মৌনি রায় ও সুরজ নাম্বিয়ার। মালায়ালি ও বাঙালি, দুই হিন্দু রীতিতেই সম্পন্ন হয়েছিল তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। চার বছরের সংসারজীবনের পর এখন বলিউডপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন।

বাংলাদেশ সময়: ১৮:৫৪:২০   ১০ বার পঠিত