আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাত ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাত ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
শনিবার, ১৬ মে ২০২৬



আওয়ামী লীগ সরকার আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাত ধ্বংস করেছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার বলেছেন, গত ১৬ বছরের শাসনামলে আওয়ামী লীগ সরকার দেশের বিভিন্ন খাতের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক খাতকে ধ্বংস করেছে।

তিনি বলেন, তৎকালীন সরকারের সময়ে দেশের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এবং জনগণের অর্থ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকার সেই অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে।

আজ শনিবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কর্মসংস্থান ব্যাংক-এর ২৮৯তম শাখার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. এ এফ এম মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, জেলা প্রশাসক সৈয়দা নূরজাহান আশরাফী এবং পুলিশ সুপার মোঃ মেহনাজুল আলম।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ব্যাংকের কথা শুনলে মানুষের মনে দুটি চিত্র ভেসে ওঠেÑএকটি ভালো এবং অন্যটি খারাপ। কর্মসংস্থান ব্যাংক যেন ইতিবাচক ভাবমূর্তি নিয়ে এগিয়ে যেতে পারে, সে জন্য কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের জন্য আওয়ামী লীগই দায়ী ছিল। তাদের অনিয়ম, ফ্যাসিবাদী আচরণ সাধারণ মানুষ এমনকি দলীয় নেতাকর্মীরাও পছন্দ করেনি।

তারেক রহমান দেশের উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনা করতে চান বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে, যার মাধ্যমে প্রত্যেক পরিবার মাসে আড়াই হাজার টাকা করে পাবে। কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে এবং মসজিদের ইমাম ও মন্দিরের সেবায়েতদের মাসিক ভাতা প্রদান করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৫৯:৫৫   ১২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ