ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
শনিবার, ১৬ মে ২০২৬



ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং শান্তি বিষয়ক স্থানীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার শহরের এসডিসি কনফারেন্স রুমে রাসিন ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর যৌথ আয়োজনে এবং ইউএন উইমেনের সহায়তায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর পরিচালক শাহনাজ সুমি।
অনুষ্ঠানে ফ্যাসিলিটেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপ-পরিচালক নাসরিন বেগম।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখার সভাপতি শিপ্রা রায়, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাসউদা হোসেন, কোতয়ালী থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আব্দুল্লাহ বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মালেক তালুকদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন, শহর সমাজসেবা কর্মকর্তা এস. এম. সুজাউদ্দিন রাশেদ এবং ব্লাস্ট ফরিদপুর ইউনিটের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী।
কর্মশালায় এফডিএ-এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিএফএফ-এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বিরসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও কমিউনিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় নারী, শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৩১:০২   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ক্যান্সার চিকিৎসায় নতুন মাইলফলক : রোগীদের দ্রুত ও উন্নত সেবা নিশ্চিতে সমঝোতা স্মারক
ফের সংসদ ভবনের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা
কমনওয়েলথ গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ অ্যাথলেট দলকে ব্রিটিশ হাইকমিশনের সংবর্ধনা
বন্দর, পরিবহন ও লজিস্টিকস সহযোগিতা জোরদারে বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের বৈঠক
‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী
এআই অলিম্পিয়াডে স্বর্ণপদকজয়ীদের সংসদ অধিবেশন দেখার ইচ্ছা পূরণ করলেন প্রধানমন্ত্রী
এলডিসি উত্তরণে আরও তিন বছর প্রস্তুতির সময় চেয়ে জাতিসংঘের জোরালো সহযোগিতা চাইল বাংলাদেশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বন্যাদুর্গতদের পুনর্বাসন, ত্রাণ ও স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ