শনিবার, ১৬ মে ২০২৬

ফরিদপুরের ধোপাডাঙ্গায় রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি নির্মাণ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের ধোপাডাঙ্গায় রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি নির্মাণ উদ্বোধন
শনিবার, ১৬ মে ২০২৬



ফরিদপুরের ধোপাডাঙ্গায় রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি নির্মাণ উদ্বোধন

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার ধোপাডাঙ্গা এলাকায় সর্বজনীন রাধা গোবিন্দ মন্দিরের ভিত্তি নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ‌সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের ‌ প্রশাসক ‌ আফজাল হোসেন খান পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরী, পূজা মণ্ডপের সভাপতি পঙ্কজ দেবনাথ, গৌতম সাহা, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম জাহিদ মিয়া, ১২ নম্বর চাঁদপুর ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল, কানাইপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহেল মুন্সী, ইউনিয়ন যুবদলের সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সোহান মীরদা এবং বিএনপির উপদেষ্টা আব্দুল আলিম সাকি মিয়া।

বক্তারা ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্য বজায় রেখে মন্দিরের কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২২:৫৭:০০   ২১ বার পঠিত