গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের

প্রথম পাতা » ছবি গ্যালারী » গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬



গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের

কোনো গডফাদার, সন্ত্রাসী কিংবা অপশক্তির পক্ষে সাংবাদিকদের কলম চলতে পারে না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক খবরের পাতার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। তিনি বলেছেন, সাংবাদিকতা পেশাকে সততা ও নিষ্ঠার সঙ্গে ধারণ করতে হবে। নারায়ণগঞ্জকে সুন্দর, শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত রাখতে পেশাদার সাংবাদিকদের আপসহীন অবস্থান বজায় রাখতে হবে।

শুক্রবার (৩০ অক্টোবর) নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভা, অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান মাসুম বলেন, সাংবাদিকতা তাঁরা হৃদয়ে ধারণ করেন এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন। জাতীয় রাজনীতিতে নানা টানাপোড়েনের সময় তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার পর নারায়ণগঞ্জে শামীম ওসমানের নেতৃত্বাধীন দল পুরো শহরকে জিম্মি করে রেখেছিল বলে মন্তব্য করেন তিনি। ওই সময় নির্যাতন, জেল-জুলুম সহ্য করেও গডফাদারতন্ত্র ও অপশাসনের বিরুদ্ধে তাঁরা লড়াই চালিয়ে গেছেন বলে জানান।

খানপুরে বিআইডব্লিউটিএর প্রস্তাবিত কন্টেইনার পোর্ট নির্মাণ পরিকল্পনার সমালোচনা করে তিনি বলেন, সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া কীভাবে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শীতলক্ষ্যা নদীর তীরে এই পোর্ট নির্মিত হলে শহর ধ্বংসের মুখে পড়বে। চাষাঢ়া, শহীদ মিনার ও তোলারাম কলেজ এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়বে। তৃতীয় শীতলক্ষ্যা ও কদম রসূল সেতুর ওপর দিয়ে ২৪ চাকার লরি চলাচলও মারাত্মক ঝুঁকি তৈরি করবে।

তিনি বলেন, ক্ষতিকর এই প্রকল্প বন্ধ করা অথবা বিকল্প স্থানে স্থানান্তরের জন্য সংসদ সদস্য ও সিটি করপোরেশনের প্রশাসককে যৌথভাবে উদ্যোগ নিতে হবে।

সাংবাদিকদের পেশাগত মান ও আত্মসমালোচনার প্রয়োজনীয়তা তুলে ধরে মাহবুবুর রহমান মাসুম বলেন, দুই-একদিনেই হঠাৎ সাংবাদিক বা সম্পাদক হয়ে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। সবাই একই পরিবারের অংশ এবং একটি নিরাপদ নারায়ণগঞ্জের স্বপ্ন দেখেন। তাই সাংবাদিকতার মর্যাদা ও পেশার মান রক্ষায় নিজেদেরই সচেতন হতে হবে।

নারায়ণগঞ্জ সংবাদকর্মী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবুল কালাম। প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও মীম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন প্রধান, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এবং জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এনামুল হক সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:২৩   ৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আগামী গ্রীষ্মের আগে ময়মনসিংহ অঞ্চলে লোডশেডিং কমবে : জ্বালানিমন্ত্রী
গডফাদার ও সন্ত্রাসের বিরুদ্ধে সাংবাদিকদের কলম সোচ্চার রাখার আহ্বান মাসুমের
মাদকাসক্তি প্রতিরোধে খেলাধুলার কোনো বিকল্প নেই : শিক্ষামন্ত্রী
বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডের শুল্ক হ্রাস ও বাংলাদেশি পণ্য আমদানি বাড়ানোর আহ্বান
নামাজ পড়া নিয়ে মসজিদেই সংঘর্ষ, নগরকান্দায় আহত ২০
স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে মিছিল বড় হবে: নাহিদ
ক্ষমতায় যেতে ভারতের সঙ্গে লিয়াজোঁ শুরু করেছে জামায়াত: রাশেদ খাঁন
চিনিশিল্পকে লাভজনক করতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ