রাজশাহী মহানগরীর ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজশাহী মহানগরীর ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
সোমবার, ১৮ মে ২০২৬



রাজশাহী মহানগরীর ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

দীর্ঘদিন ধরে ড্রেনে জমে থাকা কাদামাটি ও ময়লা-আবর্জনার কারণে রাজশাহী মহানগরীর ২ ও ৫ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা ছিল নিত্যদিনের ভোগান্তি। অবশেষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এর নির্দেশনায় দীর্ঘ ২০ বছর পর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার রাজশাহী কমিউনিটি সেন্টার থেকে লিলি হল মোড় পর্যন্ত এ ড্রেন পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন পর ড্রেন পরিষ্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তাদের প্রত্যাশা, অন্যান্য বছরের মতো এবার আর জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হবে না।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো.রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.মজিউল আহসান হিমেল প্রমুখ।

নগরবাসীর প্রতি রাজশাহী সিটি কর্পোরেশনের আহ্বান আসুন, আমরা সবাই সচেতন হই, ড্রেনে ময়লা না ফেলি, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি। নিজের নগরকে পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২২   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে: আইনমন্ত্রী
গণ-অভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ খান
রাজধানীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
তুরস্কের ক্লাবে যোগ দিয়ে এবার জমি পেলেন সালাহ
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরিষাবাড়ীতে টিকিট কেটে মাছ ধরার ধুম, ১৩ হাজার ৫’শ টাকায় তিন বড়শি।
বাগদান সারলেন অনুভব-অনুশকা, বিয়ে কবে?

News 2 Narayanganj News Archive

আর্কাইভ