দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে দিনরাত ছুটে চলছেন প্রধানমন্ত্রী: রিজভী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে দিনরাত ছুটে চলছেন প্রধানমন্ত্রী: রিজভী
সোমবার, ১৮ মে ২০২৬



দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে দিনরাত ছুটে চলছেন প্রধানমন্ত্রী: রিজভী

দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত ছুটে চলছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৮ মে) রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথসভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পথ ধরেই দেশ গঠনে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার পথ ধরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে দিনরাত ছুটে চলছেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ৩০ মে শহীদ জিয়ার মাজার প্রাঙ্গণে দোয়া অনুষ্ঠিত হবে। অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৩০ মে ভোর ৬টা থেকে সারা দেশের সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করে কালো পতাকা উত্তোলন করা হবে।

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে জনদুর্ভোগ সৃষ্টি করে– এমন কোনো কর্মসূচি করা যাবে না।

বাংলাদেশ সময়: ১৫:৫৬:০৫   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ