ফরিদপুরে বিসিবির কাউন্সিলর মনোনীত হলেন চৌধুরী ফারিয়ান ইউসুফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে বিসিবির কাউন্সিলর মনোনীত হলেন চৌধুরী ফারিয়ান ইউসুফ
সোমবার, ১৮ মে ২০২৬



ফরিদপুরে বিসিবির কাউন্সিলর মনোনীত হলেন চৌধুরী ফারিয়ান ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফরিদপুর জেলার কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন ঐতিহ্যবাহী ময়েজ মঞ্জিলের উত্তরাধিকার, ক্রীড়াপ্রেমী, সমাজসেবক ও শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ। গত ১৪ মে ‌ তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলর হিসেবে মনোনয়ন দেয়া হয়।
তাঁর এই মনোনয়নে জেলার ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও শুভানুধ্যায়ীরা চৌধুরী ফারিয়ান ইউসুফকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নেতৃত্ব, সততা ও ক্রীড়ার প্রতি আন্তরিক ভালোবাসা ফরিদপুরের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ক্রীড়াঙ্গনের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তরুণ ক্রিকেটারদের উন্নয়ন ও জেলার ক্রিকেট অবকাঠামো শক্তিশালী করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
এদিকে, বিসিবির কাউন্সিলর মনোনীত হওয়ায় চৌধুরী ফারিয়ান ইউসুফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১২   ১৫৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ