সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



সরিষাবাড়ীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

জামালপুর প্রতিনিধি : সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে ঝাঁকঝমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা মেলা’।

​মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল,,​সরিষাবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ​কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)​শওকত জামিল,পাট কর্মকর্তা ​ইফাদ হোসেন ও উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ প্রমুখ।

​এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমি বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলায় স্থাপিত বিশেষ সেবা বুথ ও ইউনিয়ন ভূমি অফিসের স্টলগুলো থেকে নাগরিকেরা সরাসরি নিচের সেবাগুলো পাচ্ছেন, ​ই-নামজারী আবেদন ও নিষ্পত্তি। ​অনলাইনে ডিসিআর (DCR) ফি প্রদান।
​ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান। ​অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ। ​ভূমি পোর্টালে সরাসরি নাগরিক নিবন্ধন।

​মেলার প্রথম দিনে বর্ণাঢ্য উদ্বোধনী র‍্যালী বের করা হয়। এরপর জাতীয় পর্যায়ের মূল উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয় সরিষাবাড়ী উপজেলা প্রশাসন। মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে ভূমি সেবা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল ভূমি সেবার প্রক্রিয়া নিয়ে তৈরি বিভিন্ন অডিও-ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ দালালের দৌরাত্ম্য ছাড়াই সহজে আধুনিক ভূমি সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬:৪০:১২   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী
সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী
দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ