বেসামরিক সুরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য পর্যাপ্ত সম্পদ নিশ্চিতের দাবি বাংলাদেশের

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক সুরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য পর্যাপ্ত সম্পদ নিশ্চিতের দাবি বাংলাদেশের
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



বেসামরিক সুরক্ষায় জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য পর্যাপ্ত সম্পদ নিশ্চিতের দাবি বাংলাদেশের

ক্রমবর্ধমান সংঘাত ও পরিবর্তনশীল বৈশ্বিক নিরাপত্তা হুমকির মুখে বেসামরিক জনগণের সুরক্ষা জোরদারে জাতিসংঘ শান্তিরক্ষীদের জন্য শক্তিশালী রাজনৈতিক সমর্থন, পর্যাপ্ত সম্পদ এবং আধুনিক সক্ষমতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেছেন, বেসামরিক জনগণকে সুরক্ষা দিতে শান্তিরক্ষীরা অপরিহার্য ভূমিকা রাখছে। তাই এ লক্ষ্য অর্জনে তাদের প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক সমর্থন, পর্যাপ্ত সম্পদ এবং আধুনিক সক্ষমতা।

গতকাল (সোমবার) জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ‘ডায়লগ টু ডি-এস্কেলেট: হাউ ইউনাইটেড নেশনস মিলিটারি পিসকিপার্স প্রটেক্ট সিভিলিয়ানস থ্রু ডায়লগ এন্ড এনগেজমেন্ট’ শীর্ষক সাইড ইভেন্টে তিনি এ কথা বলেন।

আজ (মঙ্গলবার) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রদূত নোমান ভূরাজনৈতিক উত্তেজনা, দ্রুত প্রযুক্তিগত রূপান্তর এবং অর্থায়ন সংকটকে বেসামরিক সুরক্ষা (পিওসি) ম্যান্ডেট বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ও পরিবর্তনশীল যুদ্ধপ্রযুক্তির মতো উদীয়মান হুমকি মোকাবিলায় শান্তিরক্ষীদের প্রয়োজনীয় সক্ষমতায় সজ্জিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
গাজা ও রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে বেসামরিক হতাহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ায় উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রদূত। তিনি মানবিক সহায়তার পথ উন্মুক্ত রাখা, শান্তিরক্ষীদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংঘাত প্রশমনে সংলাপভিত্তিক সম্পৃক্ততা জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

প্যানেল আলোচনায় অংশ নেন জাতিসংঘ শান্তি কার্যক্রম বিভাগের লেফটেন্যান্ট জেনারেল শেরিল পিয়ার্স, মিনুস্কা-এর লেফটেন্যান্ট জেনারেল হামফ্রি নিওনে এবং ইন্দোনেশিয়ার লেফটেন্যান্ট কর্নেল হার্লি সিনাগা।

বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ঘানা, ইন্দোনেশিয়া, উরুগুয়ে, জাম্বিয়া এবং স্টিমসন সেন্টার অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে।

স্টিমসন সেন্টারের লিসা শারল্যান্ড সেশনটি সঞ্চালনা করেন। এতে জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা, কূটনীতিক ও শান্তিরক্ষা বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৫   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ ফার্মেসিকে ৪৩ হাজার টাকা জরিমানা
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী
পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী
খরা সহনশীলতা জোরদারে আঞ্চলিক সহযোগিতা, ন্যায্য পানি বণ্টন ও প্রযুক্তি হস্তান্তরের আহ্বান পরিবেশ মন্ত্রীর
ঈদে মিলাদুন্নবীতে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
জয়সোয়ালের আগ্রাসনে ক্ষুদ্ধ ভারতের সাবেক ক্রিকেটাররা
সিউকের যাত্রা শুরু সমন্বয়হীনতা যেন উন্নয়নের বাধা না হয়: সিলেটে বাণিজ্যমন্ত্রী
ভারতীয় আগ্রাসনের বিষয়ে আরও বেশি সজাগ থাকব: পানিসম্পদ মন্ত্রী
‘শাহরুখ খান আমার স্বপ্নের পুরুষ’
অনির্দিষ্টকালের জন্য বরিশাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ