সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



সদরপুরে উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে “সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”—এই লক্ষ্যকে সামনে রেখে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২৬’ উদযাপিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল।

প্রধান অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জনগণের দোরগোড়ায় হয়রানিমুক্ত ও আধুনিক ভূমি সেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই লাঘব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আমজুম পিয়া। আইনশৃঙ্খলা রক্ষায় এবং উপস্থিত থেকে সহায়তা করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ্জামান বদু, বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কবির মোল্লা।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা ভূমি সংক্রান্ত সেবা পেতে সাধারণ মানুষকে অনলাইন পোর্টাল ব্যবহারের গুরুত্ব এবং সেবা সপ্তাহের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে সচেতন করেন।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানানো হয়েছে, সেবা সপ্তাহ চলাকালীন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি ও পর্চা সংক্রান্ত বিভিন্ন সেবা দ্রুততম সময়ে প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:২৯:৩৯   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক নির্মূলে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করা হবে : ডিসি রায়হান কবির
ফরিদপুর-৪ আসনের এমপি বাবুলের নির্দেশে সদরপুর-চরভদ্রাসন সড়কের গর্ত সংস্কার
সংসদের দক্ষিণ প্লাজায় মিউজিক্যাল পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
জামালপুরে মাহিন্দ্রা-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল তরুণের
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন জাইকার বৈশ্বিক প্রেসিডেন্ট
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ