নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



নারায়ণগঞ্জে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নারায়ণগঞ্জে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’। মঙ্গলবার (১৯ মে) উদ্বোধনী অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ানসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা বিষয়ে তথ্য ও সহায়তা প্রদান করা হচ্ছে। সেবাগ্রহীতারা সরাসরি স্টলে এসে প্রয়োজনীয় পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান নূর, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) দেবযানী করসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এবারের মেলার প্রতিপাদ্য “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ”। ভূমি সেবা আরও সহজ ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এ মেলায় প্রতিদিন সাধারণ মানুষের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৯   ৯৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ