আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৬ হাজার ৯০ ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দুপ্তারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস গ্যাস আড়াইহাজার বিক্রয় শাখার কর্মকর্তারাও অংশ নেন।

অভিযান সূত্রে জানা যায়,দুপ্তারা উদয়ন বোর্ড মিল সংলগ্ন এলাকায় ২ ইঞ্চি ডায়ার অবৈধ বিতরণ লাইনের মাধ্যমে প্রায় ১০০টি বাড়িতে ১২০টি চুলায় গ্যাস ব্যবহার করা হচ্ছিল। এছাড়া বাজবি পূর্বপাড়ায় ৫০টি বাড়িতে ৬০টি চুলা, কাঠালিয়াপাড়ায় ৬০টি বাড়িতে ৭০টি চুলা এবং তাতিপাড়ায় ৩০টি বাড়িতে ৪০টি চুলায় অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহার চলছিল।

অভিযানে প্রায় ২০০ ফুট ২ ইঞ্চি এমএস পাইপ ও ৫০ ফুট ১ ইঞ্চি প্লাস্টিক পাইপ অপসারণ করা হয়। একই সঙ্গে প্রতিটি অবৈধ সংযোগের উৎস পয়েন্ট থেকে লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়।হাটখোলা পাড়া ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় পূর্বে বিচ্ছিন্ন করা একটি অবৈধ গ্যাস লাইন পুনরায় বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়।

অভিযান শেষে তিতাস গ্যাস আড়াইহাজার বিক্রয় শাখার ব্যবস্থাপক প্রকৌশলী রায়হান কবির বলেন,অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস গ্যাসের অভিযান অব্যাহত থাকবে।অবৈধভাবে গ্যাস ব্যবহার শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই নয়,এটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিও তৈরি করে।তাই সবাইকে বৈধ প্রক্রিয়ায় গ্যাস ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন,যেখানে অবৈধ সংযোগের তথ্য পাওয়া যাবে,সেখানেই অভিযান পরিচালনা করা হবে। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না।

অভিযানে আরও উপস্থিত ছিলেন তিতাস গ্যাস আড়াইহাজার বিক্রয় শাখার উপসহকারী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান,মো. দীন ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:০২   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ