আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান

প্রথম পাতা » ছবি গ্যালারী » আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
মঙ্গলবার, ১৯ মে ২০২৬



আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকার আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে।

আজ দুপুরে নরসিংদী জেলার পলাশে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পলাশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন।

সভায় বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, সেবার নামে শুধু মুখরোচক কথা বললেই হবে না, দেশের আইটি ব্যবস্থা সহজ করে প্রতিটি মানুষের সেবা নেওয়ার প্রক্রিয়াটিও সহজ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, জনগণের ভূমি সেবা জটিলতা নিরসনে বর্তমান সরকার বদ্ধপরিকর। সেই লক্ষ্যে দেশব্যাপী এই ইলেকট্রিক সেবার মাধ্যমে ভূমি সেবা চালু করা হয়েছে।

পরে মঈন খান পলাশ বিএডিসি বাসস্ট্যান্ড চত্বরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে দুস্থ ও অসহায়দের মধ্যে ভিজিএফের চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৫:৫৯   ১১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই : রিজভী
সুথারের ঘূর্ণিতে নাস্তানাবুদ লঙ্কানরা, গলে ভারতের বড় জয়
সরকারি জলমহাল ইজারা প্রদান কমিটির সভা
ভারপ্রাপ্ত স্পীকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বার্ডো প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক
নারায়ণগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: ভূমির জটিলতা নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ
সোনারগাঁয়ে ১০ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত ‘ব্লেড সজিব’ গ্রেপ্তার
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাউখালীতে বর্ণাঢ্য র‌্যালী
সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ