ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন
বুধবার, ২০ মে ২০২৬



ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদ্বোধন

ফরিদপুর প্রতিনিধি : “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মোঃ আফজাল হোসেন খান পলাশ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফরিদপুরের সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন।
‌এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ‌ মোহাম্মদ ইউনুস মোল্লা রাজু।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফায়ার সার্ভিসের সদস্যরা মানুষের জানমাল রক্ষায় নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অগ্নি নির্বাপনের পাশাপাশি সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতিতেও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তারা আরও বলেন, দুর্ঘটনার কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে জনসচেতনতা তৈরিতেও ফায়ার সার্ভিস গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের জনগণের নিরাপত্তায় কাজ করা বাহিনীগুলোর মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। এ সংস্থাকে আধুনিকায়নে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও বক্তারা জানান।
অনুষ্ঠানে জনসচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উপলক্ষে ২০ থেকে ২২ মে পর্যন্ত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এর পূর্বে ‌ সকালে ‌ জাতীয় পতাকা উত্তোলন, বিভাগীয় পতাকা উত্তোলন ‌, এবং ফায়ার সার্ভিসের জরুরী উদ্ধার কাজে ব্যবহৃত ‌ বিভিন্ন যন্ত্র গুলো ‌ প্রদর্শন
করা হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিভাইস প্রদর্শন করা হয়
এ সময় ‌ ফায়ার সার্ভিস ও সিভিল ‌ ডিফেন্সের কর্মকর্তা বৃন্দ ‌ রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যবৃন্দ ‌ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ‌ সিনিয়ার স্টেশন অফিসার ‌ মোহাম্মদ নজরুল ইসলাম।
পরে কেক কাটা অনুষ্ঠিত হয় ‌

বাংলাদেশ সময়: ১৫:১২:১৬   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ