ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত
বুধবার, ২০ মে ২০২৬



ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে এক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচির প্রচারণা এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াত জোটের মিথ্যাচারের বিরুদ্ধে” শীর্ষক এ সভা বুধবার সকালে শহরের কোর্ট কম্পাউন্ডের সামনে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এম টি আক্তার টুটুল ‌জাসাস ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ‌ রাশেদুল আলম তুহিন ‌ এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধীদের বিভ্রান্তিকর বক্তব্যের সমালোচনা করেন। তারা বলেন, জনগণের কল্যাণে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। পাশাপাশি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নেও সরকার অঙ্গীকারবদ্ধ। এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা জনগণ প্রত্যাখ্যান করবে বলেও বক্তারা মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:২৮   ৯৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বন্দরে অটোরিকশাচালক মাসুম রানা হত্যা মামলায় সন্দেহভাজন তিনজন আটক
জুলাই সনদ অস্বীকার করে সরকার জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ
সামুদ্রিক পরিবেশ সুরক্ষায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে: নৌ পরিবহন মন্ত্রী
রূপগঞ্জে তিনজনকে কুপিয়ে জখম, থানায় মামলা
রাজধানীর গাবতলীর ভিএইচটি সেন্টারে ওয়ান-স্টপ সার্ভিস চালু হচ্ছে: কৃষিমন্ত্রী
ফরিদপুরের রেলওয়ের কোটি টাকার সম্পত্তি নিয়ে জামায়াত ও বিএনপির বিরোধ
কালকিনিতে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আতাউর রহমান
ফতুল্লায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা, আসামি ইমামসহ ৬
কালকিনিতে কৃষি পুনর্বাসন কর্মসূচিতে বিনামূল্যে চারা ও জৈব সার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ