ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন
বুধবার, ২০ মে ২০২৬



ফরিদপুরের সদরপুর উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় শুরু হয়েছে “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬”।

নুরুল ইসলাম সদরপুর, (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে মঙ্গলবার (২০ মে) সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ ইলিয়াস হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শরীফ শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন শাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রনেন্দ্র নাথ চৌধুরী।
এ সময় ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধ, দুর্যোগ মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে জনসচেতনতামূলক প্রচারণা, অগ্নি নির্বাপণ মহড়া, নিরাপত্তাবিষয়ক আলোচনা সভা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠানটির আয়োজন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সদরপুর।

বাংলাদেশ সময়: ১৫:২২:২৩   ১২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ