ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



ফতুল্লায় ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (২০ মে) রাত সাড়ে ১০টায় ফতুল্লা মডেল থানাধীন মধ্য তল্লা এলাকার ভাই ভাই বাজার সংলগ্ন জামাল মাতুব্বরের বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।

থানার এসআই (নিঃ) মো. জহিরুল ইসলামের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সাগর হোসেন ওরফে রাডার (২৪)। তিনি মধ্য তল্লা জামাল মাতুব্বরের বাড়ির ভাড়াটিয়া (ভাসমান) বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ১ দশমিক ১ গ্রাম।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২:২৫:৩২   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল
ফরিদপুরে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র চালু করছে এসডিসি
ফরিদপুর সাহিত্য পরিষদের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষি উদযাপন
বন্দর বুলবুল হত্যাকাণ্ড: এসপির কঠোর পদক্ষেপে অস্ত্রসহ ১১ আসামি গ্রেপ্তার
রূপগঞ্জে ডিবির অভিযানে ৮০ বোতল মাদকসহ যুবক গ্রেপ্তার
​কালকিনিতে দেড় লাখ টাকার ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার
ফতুল্লায় ১৭ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজে আগুন, ছড়িয়ে পড়ল ঝুটের গোডাউনেও
গাড়ি দখল নিয়ে জামালপুরে সংঘাত, কভার্ডভ্যানের ধাক্কায় আহত ২

News 2 Narayanganj News Archive

আর্কাইভ