সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



সালথায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন, সালথা থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রজিৎ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি সচিবরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিয়ে রোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনোভাবেই সহিংসতাকারীদের ছাড় দেওয়া যাবে না। তিনি মাদক, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১২:৩৪:১১   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব সালাহউদ্দিন নাগরী
বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী
রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী
ফেনীতে জুলাই ৩৬ স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চট্টগ্রামে আত্মসাৎ করা ৯৯ ভরি স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেফতার ৬
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন
অর্থনৈতিক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চশিক্ষার বিষয় নির্ধারণ করতে হবে : অর্থমন্ত্রী
সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ