মদের আসরে তুলকালাম, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত!

প্রথম পাতা » ছবি গ্যালারী » মদের আসরে তুলকালাম, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত!
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



মদের আসরে তুলকালাম, জ্বলন্ত লাকড়ির আঘাতে যুবক গুরুতর আহত!

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাংলা মদ খেয়ে মাতাল হয়ে দুই যুবকের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে জ্বলন্ত কাঠের লাকড়ির আঘাতে একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১১টায় উপজেলার জগন্নাথগঞ্জ ঘাট সুইপার কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর গ্রামের রফিক নাপিতের ছেলে রবিন (২৭) এবং কুলপাল কলোনীর নেপাল হোসেনের ছেলে ফিরোজ মিয়া সুইপার কলোনীতে এসে বাংলা মদ পান করেন। নেশাগ্রস্ত অবস্থায় উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নিলে রবিন চুলার জ্বলন্ত কাঠের লাকড়ি দিয়ে ফিরোজ মিয়ার চোখে-মুখে আঘাত করেন। এতে ফিরোজ মিয়া মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগন্নাথগঞ্জ জনসেবা হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে ঘটনার পর অভিযুক্ত রবিনকে এলাকার জনগণ আটকে রাখলেও পরবর্তীতে “কতিপয় ব্যক্তি” এসে তাকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন এবং ৪ নং আওনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ নজরুল ইসলাম জানান, অভিযুক্ত রবিনকে আটকে রাখা হলেও কিছু লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে গেছে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে অবহিত করা হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২:৩৬:২৯   ২২৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ