বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

সদরপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



সদরপুরে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার শয়তানখালী এলাকায় পদ্মা নদীর তীরবর্তী স্থানে অবৈধভাবে বালু ও মাটি কাটার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত । গত বুধবার (২০ মে) আনুমানিক রাত ১১ টার দিকে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর উপজেলার শয়তানখালী নামক স্থানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ শাওন। অভিযান চলাকালে দেখা যায়, এক্সকেভেটর (ভেকু) ব্যবহার করে অবৈধভাবে বালু ও মাটি কর্তন করা হচ্ছে।

মোবাইল কোর্টে অভিযুক্ত মোঃ হাসিবুল কাজী (১৯) কে দোষী সাব্যস্ত করা হয়। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীর চর এলাকার মোস্তাক কাজীর ছেলে।
অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী হাসিবুল কাজীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিল সদরপুর থানা পুলিশের একটি চৌকস দল।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং নদীর তীর রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৫০   ৩০ বার পঠিত