ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা সহায়তা মেলা সম্পন্ন হয়েছে। মেলার শেষ দিনে বিভিন্ন এলাকার সেবাগ্রহীতাদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ভূমি সংক্রান্ত নানা সেবা ও পরামর্শ নিতে সাধারণ মানুষ মেলায় অংশ নেন।

জানা গেছে, মেলায় প্রতিদিন প্রায় ৫০ থেকে ১৫০ জন সেবাগ্রহীতা বিভিন্ন ধরনের ভূমি সেবা গ্রহণ করেছেন। এর মধ্যে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত পরামর্শ ও সেবা, খাজনার আবেদন এবং পর্চা সংক্রান্ত সেবা উল্লেখযোগ্য।

এছাড়াও ভূমি জরিপ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষকে ধারণা প্রদান করা হয়। এসএ, বিএস, বিআরএস, সিএস, আরএসসহ বিভিন্ন জরিপ ও রেকর্ড সম্পর্কে তথ্য ও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি আরআর, পেটি নকশা এবং ফৌজদারি নকল সংক্রান্ত সেবাও প্রদান করা হয়েছে।

মেলায় আগত সেবাগ্রহীতারা জানান, একসঙ্গে বিভিন্ন ধরনের ভূমি সেবা পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ ও দ্রুত ভূমি সেবা পৌঁছে দিতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৫:২৬   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ