ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা

প্রথম পাতা » খেলাধুলা » ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬



ইউরোপা চ্যাম্পিয়ন হয়ে ৩০ বছরের শিরোপা খরা কাটাল অ্যাস্টন ভিলা

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাল অ্যাস্টন ভিলা। উনাই এমেরির অধীনে ইউরোপীয় মঞ্চে নতুন ইতিহাস লিখল ইংলিশ ক্লাবটি।
ইস্তানবুলের বেসিকতাস পার্কে ফ্রেইবুর্ককে ৩-০ গোলে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে ভিলা।

বুধবার রাতের ফাইনালে ভিলার হয়ে গোল করেন ইউরি টিয়েলেমান্স, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গ্যান রজার্স।
প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় প্রিমিয়ার লিগের ক্লাবটি। বিরতির পর আরেক গোল যোগ করে শিরোপা নিশ্চিত করে তারা।

১৯৯৫-৯৬ মৌসুমে ইংলিশ লিগ কাপ জয়ের পর এটাই অ্যাস্টন ভিলার প্রথম বড় শিরোপা। ইউরোপীয় প্রতিযোগিতায় তাদের আগের সাফল্য আরও পুরোনো।
১৯৮১-৮২ মৌসুমে ইউরোপিয়ান কাপ জিতেছিল ক্লাবটি। চার দশকেরও বেশি সময় পর আবার ইউরোপীয় মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরল ভিলা।

এই সাফল্যের নেপথ্যে রয়েছেন কোচ এমেরি। ইউরোপা লিগে কোচ হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড আগেই ছিল তার। এবার অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন করে পঞ্চমবারের মতো এই ট্রফি জিতলেন স্প্যানিশ কোচ।

সেভিয়ার হয়ে টানা তিনবার ইউরোপা লিগ জিতেছিলেন এমেরি। এরপর ২০২০-২১ মৌসুমে ভিয়ারিয়ালকেও এই প্রতিযোগিতার শিরোপা এনে দেন তিনি। ইউরোপা লিগে ছয় ফাইনালের পাঁচটিতেই সফল হলেন এমেরি। একমাত্র ব্যর্থতা ২০১৮-১৯ মৌসুমে, আর্সেনালের কোচ হিসেবে।

ফাইনালের শুরুতে ধীরস্থির ফুটবল খেললেও সময় গড়ানোর সঙ্গে আক্রমণে গতি বাড়ায় ভিলা। ৪১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় তারা। বাঁ দিক থেকে রজার্সের দারুণ ক্রসে ডি-বক্সে ছুটে গিয়ে ভলিতে বল জালে পাঠান টিয়েলেমান্স। বেলজিয়ান মিডফিল্ডারের নিখুঁত ফিনিশে এগিয়ে যায় এমেরির দল।

প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই বিরতির ঠিক আগে দ্বিতীয়বার বল জালে জড়ায় ভিলা। ডি-বক্সের বাইরে সতীর্থের পাস পেয়ে একটু আড়াআড়ি এগিয়ে শট নেন বুয়েন্দিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডারের বাঁকানো শট দূরের পোস্ট দিয়ে জালে ঢুকে পড়ে। দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি।

দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফেরার মতো চাপ তৈরি করতে পারেনি ফ্রেইবুর্ক। উল্টো ৫৮তম মিনিটে আরও পিছিয়ে পড়ে জার্মান ক্লাবটি। বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে একজনকে কাটিয়ে গোলমুখে বল বাড়ান বুয়েন্দিয়া। ডিফেন্ডারের চ্যালেঞ্জ সামলে কাছ থেকে বল জালে ঠেলে দেন রজার্স।

তিন গোলের লিড পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ধরে রাখে ভিলা। ৭০তম মিনিটে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ এসেছিল আমাদু ওনানার সামনে। তবে তার হেড পোস্টে লেগে ফিরে আসে।

শেষ পর্যন্ত আর গোল না হলেও শিরোপা জয়ে কোনো বাধা তৈরি করতে পারেনি ফ্রেইবুর্ক। পুরো ম্যাচেই তাদের আক্রমণ ছিল মলিন, ভিলার রক্ষণকে বড় পরীক্ষায় ফেলতে পারেনি তারা।

কয়েক দিন আগেই প্রিমিয়ার লিগে লিভারপুলকে ৪-২ গোলে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছিল অ্যাস্টন ভিলা। এবার সেই আত্মবিশ্বাসের ধারাবাহিকতায় ইউরোপা লিগের ট্রফিও ঘরে তুলল এমেরির দল।

বাংলাদেশ সময়: ১৪:৩২:২৪   ৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা
বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়ার
আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলতে সুইজারল্যান্ড
অস্ট্রিয়াকে সহজেই ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে স্পেন
ফিফার বিরুদ্ধে ইরানের ১০০ কোটি ডলারের মামলা
বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ