যশোর শহরকে যানজটমুক্ত করতে সেতু নির্মাণের ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

প্রথম পাতা » খুলনা » যশোর শহরকে যানজটমুক্ত করতে সেতু নির্মাণের ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
শুক্রবার, ২২ মে ২০২৬



যশোর শহরকে যানজটমুক্ত করতে সেতু নির্মাণের ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

যশোর শহরকে যানজট ও জলাবদ্ধতা মুক্ত করার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজবিহীন নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

এই লক্ষ্যে শহরের হযরত গরীব শাহ’র মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু নির্মাণ এবং বর্তমান কাঠেরপুল সেতুটি প্রশস্ত করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি জানান।

আজ শুক্রবার দুপুরে যশোর পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন ও স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। যশোরবাসী ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।

তাই তাদের প্রতি আমার গভীর দায়বদ্ধতা রয়েছে। পৌরবাসীর চলাচলে স্বস্তি ফেরাতে উন্নয়ন কাজ তরান্বিত করা হচ্ছে।

তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমের আগেই যশোর শহরের নাগরিকদের জলাবদ্ধতার কষ্ট বিগত বছরের তুলনায় অন্তত ৫০ ভাগ কমিয়ে আনতে সমন্বিত কাজ চলমান রয়েছে।

এসময় প্রতিমন্ত্রী মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

যশোর পৌরসভার উন্নয়ন কাজের অংশ হিসেবে আজ ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া তুলাতলা রোড বাইলেন এবং ৯ নম্বর ওয়ার্ডের নমশূদ্রপাড়া চাতালের মোড় থেকে যশোর-খুলনা মহাসড়কসহ বিভিন্ন এলাকায় আরসিসি রাস্তা, ড্রেন নির্মাণ ও স্ট্রিট লাইট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পৌরসভার প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পিপি এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান, বি এম কামাল আহমেদ এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল।

বাংলাদেশ সময়: ১৬:২৭:১৮   ১১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ