বিয়েতে রাশমিকার কমলা রংয়ের শাড়ি পরার কারণ জানা গেল

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়েতে রাশমিকার কমলা রংয়ের শাড়ি পরার কারণ জানা গেল
শুক্রবার, ২২ মে ২০২৬



বিয়েতে রাশমিকার কমলা রংয়ের শাড়ি পরার কারণ জানা গেল

চলতি বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসে আলোচনার কেন্দ্রে রয়েছেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা। বিয়ের দিন নায়িকার সাজ এবং আড়ম্বর মুগ্ধ করেছিল অনুরাগীদের। এবার সে সাজসজ্জার রহস্য ফাঁস করেছেন বিবাহ অনুষ্ঠান-ব্যবস্থাপক (ওয়েডিং প্ল্যানার) প্রিয়া মগান্তি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে প্রিয়া মগান্তি জানান, প্রথম থেকেই রাশমিকা চেয়েছিলেন তার বিয়ে যেন কোনোভাবেই অন্য তারকাদের মতো একই স্রোত অনুসরণ না করে।

প্রিয়া মগান্তি বলেন,

বিয়েতে রাশমিকা নিজস্ব পছন্দ এবং আলাদা রুচির পরিচয় দিতে চেয়েছিলেন, সমাজমাধ্যমে কী জনপ্রিয় সেটা নয়।

বিয়ের শাড়ি প্রসঙ্গে তিনি বলেন,

অনেক পোশাকশিল্পীই রাশমিকাকে লাল, সাদা, মেরুন সহ অনেক রঙের শাড়ি পরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি কমলা রং বেছে নিয়েছিলেন।

কারণ জানিয়ে তিনি বলেন,

রাশমিকা নিজের মনের ভাবনাকে গুরুত্ব দেন। কমলা রংকে কনের জন্য খুব একটা প্রচলিত মনে করেনি ফ্যাশন ডিজাইনাররা। তবে আমি তাকে বলেছিলাম তুমি যদি কমলা রং পরতে চাও তাহলে সেটাই পরো। রাশমিকা শেষমেষ নিজের পছন্দকেই গুরুত্ব দেন।

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন দক্ষিণী তারকা রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। সাত বছরের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে ভারতের রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে তেলুগু ও কোডাভা দুই হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন হয় এ তারকা জুটির।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪২   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ