জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন
শুক্রবার, ২২ মে ২০২৬



জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দোরগোড়ায় যাচ্ছি : এমপি খোকন

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, নির্বাচনের আগে জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় যাচ্ছি।

আমার আসনের জনগণের যাদের ব্রিজ কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ দরকার, আমি চাই জনগণ তার নিজ মুখে আমার কাছে এসে বলুক।

আজ শুক্রবার সকালে ২০২৫-২০২৬ অর্থবছরে জিওবি মেইন্টেনেন্সের আওতায় কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট-ডিসি, রামারপোল লঞ্চঘাট পর্যন্ত রাস্তার কাজ উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরও বলেন, আমার নির্বাচনী আসনের প্রত্যেকটি ইউনিয়নে ইউনিয়নে ঘুরে জনগণের উন্নয়নমূলক কাজ করার জন্য তথ্য নিচ্ছি। তারা আমার কাছে লিখিত অ্যাপ্লিকেশন আকারে দেক অথবা মুখে বলুক, আমি সেটা লিখে রাখি। আমি চাই যার যার কাজ আমার কাছ থেকে বুঝে নেক এবং আমি চাই মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন, উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, যুবদল নেতা মামুন শিকদার, শামিম মোল্লাসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৩৭:৪৯   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আড়াইহাজারে বস্তাবন্দি লাশ উদ্ধারের ৬ ঘণ্টায় প্রধান আসামি গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ২৪০ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি সম্পন্ন: জেলা প্রশাসক
প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
সালথা উপজেলা যুবদলের নতুন কমিটিতে আহ্বায়ক হাসান, সদস্যসচিব এনায়েত
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ