শুক্রবার, ২২ মে ২০২৬

ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা
শুক্রবার, ২২ মে ২০২৬



ট্রাম্প সমর্থিত গভীর সমুদ্র খননের উদ্যোগ ‘বেআইনি’: আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা

সমুদ্রের তলদেশ থেকে অতিপ্রয়োজনীয় খনিজ সম্পদ তোলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট পরিকল্পনাকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (আইএসএ)।

সংস্থাটির প্রধান শুক্রবার এএফপি’কে জানান, এই পরিকল্পনা নিয়ে জোরপূর্বক এগিয়ে গেলে খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যাপক আইনি লড়াইয়ের মুখে পড়তে হবে।

সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

আইএসএ-এর মহাসচিব লেটিসিয়া কারভালহো বলেন, ‘এমনটি ঘটলে আমি বড় ধরনের আইনি জটিলতা তৈরি হতে বলে মনেকরছি। এই একতরফা পদক্ষেপ অনেক দেশের আইনি ব্যবস্থাকে সক্রিয় করে তুলবে।’

বাংলাদেশ সময়: ১৭:১০:৪৫   ১০৫ বার পঠিত