ফরিদপুরে ২০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ২০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শুক্রবার, ২২ মে ২০২৬



ফরিদপুরে ২০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।
আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় চেকপোস্ট স্থাপন করে যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ ঘটনায় কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. বজলুর রশিদ (৫৫) কে আটক করা হয়। র‌্যাব জানায়, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৫৭:০৫   ১৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শনে সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী
লালন সাঁইয়ের মানবিক দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর
দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ : এমপি খোকন তালুকদার
ম্যানচেস্টার সিটির সাতে সাত, পিছিয়ে পড়েও জিতল লিভারপুল
সব সম্প্রদায়ের অংশগ্রহণে গড়তে চাই মানবিক বাংলাদেশ : ত্রাণমন্ত্রী
সারা দেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
লালনের মানবতাবাদী দর্শন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রেরণা জোগাবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী
ন্যায়বিচার নিশ্চিত করতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে -আইনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ