শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

প্রথম পাতা » ছবি গ্যালারী » শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে ফরিদপুরে মানববন্ধন
শুক্রবার, ২২ মে ২০২৬



---

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরে হলিডে মার্কেটের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিসা সপ্না, ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, তাহসিন জেবা ও লূবাবা জান্নাতসহ অন্যান্যরা।

বক্তারা শিশু রামিসা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দৃশ্যমান বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে।

বক্তারা আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকারোক্তিও দিয়েছে। তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত বিচার সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান তারা।

এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:১২:০৫   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নারায়ণগঞ্জ বন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান, আটক ৮
সরিষাবাড়ীতে সার ডিলার নিয়োগে বিএনপির ত্যাগী নেতাদের মূল্যায়ন
দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ