খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরিয়ে আনবে - ত্রাণমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরিয়ে আনবে - ত্রাণমন্ত্রী
শুক্রবার, ২২ মে ২০২৬



খাল খনন ‘মাছে-ভাতে বাঙালির সেই দিন ফিরিয়ে আনবে - ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খালখনন কর্মসূচি সবুজ বিপ্লবের সূচনা করবে। এর মাধ্যমে প্রকৃতিক ভারসাম্য রক্ষা হবে। খালের পানিতে মাছ চাষের ফলে ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরে আসবে। তিনি খালখনন কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানান।

আজ ময়মনসিংহের ত্রিশালে ধরার খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনকালে স্থানীয় জনসাধারণের উদ্দেশে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত এ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করতে ত্রিশাল যাবেন। সেখানে তিনি খালপাড়ে একটি তালগাছ রোপণ করবেন। মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৬ সেপ্টেম্বর এ খালখননের সূচনা করেন।

স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ জেলা প্রশাসক সাইফুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩০:৪৮   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্গাপূজায় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার আহ্বান এলজিআরডি মন্ত্রীর
পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার
দুর্গাপূজায় নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় এসআরবি-১১
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ‌ আহত ৩
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কর্মক্ষেত্রে অবদান রাখছে : ভূমিমন্ত্রী
যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বছরে বাড়ল ৭০ শতাংশের বেশি
নিজেদের ব্যর্থতা আড়াল করতে রাজপথে নাটক করেছে বিরোধী দল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ