নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬



নগরবাসীর সেবা নিশ্চিতে রাজউকের কর্মকর্তাদের দলগতভাবে কাজ করতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

নগরবাসীর সেবা নিশ্চিত করতে রাজউক-এর কর্মকর্তাদের দলগতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর রাজউক অডিটোরিয়ামে রাজউক-এর উন্নয়ন নিয়ন্ত্রণ উইং-এর সার্বিক কার্যক্রম পর্যালোচনার লক্ষ্যে সকল কর্মকর্তার সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন।

আজকের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন— রাজউক-এর সদস্য শেখ মতিয়ার রহমান, মোহাম্মদ বশিরুল হক ভূইয়া ও মোহাম্মদ জহিরুল ইসলাম।

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজউক-এর কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্য ও মতামত মনোযোগ সহকারে শুনেন।

আহম্মদ সোহেল মনজুর এ সময় রাজউক-এর কর্মকর্তাদের কর্মক্ষেত্রের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

রাজউক-এর উন্নয়ন নিয়ন্ত্রণ উইং মূলত রাজধানী উন্নয়ন এলাকার পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই উইং ভবন নির্মাণ, জমির ব্যবহার ও নগর পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন নিয়ন্ত্রণমূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

উন্নয়ন নিয়ন্ত্রণ উইং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প ভবনের নকশা পরীক্ষা ও অনুমোদন প্রদান, মাস্টার প্ল্যান ও ড্যাপ অনুযায়ী ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড অনুসরণ যাচাইকরণ, অনুমোদনহীন ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান পরিচালনা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকে।

এই উইং থেকে ভবনের উচ্চতা, সেটব্যাক ও ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) তদারকি ও নির্মাণ শেষে ভবন ব্যবহারের উপযোগিতা যাচাই করে অকুপেন্সি সার্টিফিকেট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:০২:১৪   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত।
সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ