চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার

প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার
শনিবার, ২৩ মে ২০২৬



চট্টগ্রামে কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় গাড়ির চালক নাজমুল হককে (৩৭) আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ফকিরনীরহাট এলাকায় শাহ মোহছেন আউলিয়ার (র.) মাজারসংলগ্ন সড়ক থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। শনিবার সকালে র‍্যাব-৭ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক নাজমুল হক নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার মো. বেলাল হোসেনের ছেলে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে করে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম নগরীতে আনা হচ্ছে। পরে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী সড়কে সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে গাড়িটির পেছনের অংশের নিচের বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফফর হোসেন বলেন, আটক চালক ও উদ্ধার হওয়া মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৬:৫৮   ১১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প : মীর হেলাল
রাষ্ট্র ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে : চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার - কৃষিমন্ত্রী
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০
আটক ২ পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ
গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখলে দেশের উন্নয়ন সম্ভব: পানিসম্পদমন্ত্রী
কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫
অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই - স্বরাষ্ট্রমন্ত্রী
সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের নির্দেশ খাদ্যমন্ত্রীর
রমজানে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান খাদ্যমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ