ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস

প্রথম পাতা » খেলাধুলা » ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস
শনিবার, ২৩ মে ২০২৬



ইতিহাস গড়ে প্রথমবার ফরাসি কাপ জিতল লঁস

ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো ফরাসি কাপের শিরোপা জিতেছে আরসি লঁস। শুক্রবার (২২ মে) স্ট্যাদে দে ফ্রান্সে অনুষ্ঠিত ফাইনালে নিসকে ৩-১ গোলে হারিয়ে ঐতিহাসিক এই সাফল্য অর্জন করে লঁস।

দলের জয়ে বড় ভূমিকা রাখেন তারকা ফরোয়ার্ড ফ্লোরিয়ান থাউভিন। ম্যাচে একটি গোল করার পাশাপাশি আরেকটি গোলে সহায়তাও করেন তিনি। এর মাধ্যমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল; তিন ধাপেই গোল করার কৃতিত্ব দেখালেন এই ফরাসি স্ট্রাইকার।

ম্যাচের ২৫ মিনিটে গোল করে লঁসকে এগিয়ে দেন থাউভিন। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে তার নেয়া কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ওদসোনে এদুয়ার্দ। তবে বিরতির ঠিক আগমুহূর্তে এক গোল শোধ দেয় নিস। দলটির হয়ে গোল করেন ডিজিব্রিল কৌলিবালি। এতে ম্যাচে ফেরার আশা জাগলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।

ম্যাচের ৭৮ মিনিটে নিসের রক্ষণভাগ ভেঙে গোল করে লঁসের শিরোপা নিশ্চিত করেন আবদাল্লাহ সিমা। তার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১।

চলতি মৌসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে লঁস। এক পর্যায়ে পিএসজির সঙ্গে সমানতালে লিগ শিরোপার লড়াই চালালেও শেষ দিকে আর্থিক ও স্কোয়াড গভীরতায় পিছিয়ে পড়ে তারা। শেষ পর্যন্ত লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজির চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থেকে রানার্সআপ হয় লঁস।

কোচ পিয়েরে সেজের অধীনে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গড়া দলটি পুরো মৌসুমে দারুণ ছন্দে ছিল। ফরাসি কাপ জয়ের মাধ্যমে সেই দুর্দান্ত মৌসুমেরই সফল পরিসমাপ্তি ঘটাল তারা। অন্যদিকে নিসের জন্য এটি ছিল হতাশার আরেকটি রাত। ম্যাচে তারা দুবার পোস্টে বল লাগালেও ভাগ্য সহায় হয়নি। মার্চের মাঝামাঝি থেকে লিগে কোনো জয় না পাওয়া দলটি মৌসুম শেষ করেছে অবনমন অঞ্চলের কাছাকাছি অবস্থানে। এখন এএস সেন্ট-এতিয়েন্নের বিপক্ষে প্লে-অফ খেলেই তাদের শীর্ষ লিগে টিকে থাকার ভাগ্য নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭:০০:৪৫   ৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের স্বপ্ন ভেঙে শেষ আটে আর্জেন্টিনা
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন
মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে ফ্রান্স
কানাডাকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া
অস্ট্রেলিয়াকে টাই ব্রেকারে হারিয়ে শেষ ষোলতে মিশর
শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে শেষ ষোলতে আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ