চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০

প্রথম পাতা » আন্তর্জাতিক » চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০
শনিবার, ২৩ মে ২০২৬



চীনের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৯০

চীনের উত্তরের শানসি প্রদেশে একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত বেড়ে ৯০ জনে দাড়িয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, শুক্রবার (২২ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে বিস্ফোরণ হয়।

ঘটনাটি ঘটে টংঝৌ গ্রুপ পরিচালিত লিউশেনইউ কয়লা খনিতে। ঘটনার পর শত শত উদ্ধারকর্মী ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা যায়, অ্যাম্বুলেন্সের পাশে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। উদ্ধার অভিযান এখনও চলছে। বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত ১০০ জনের বেশি আহতকে হাসপাতালে নেওয়া হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, খনির কর্মকর্তাদের আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খনিতে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে যাওয়ায় বিস্ফোরণ ঘটেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ছয়টি উদ্ধার দল থেকে ৩৪৫ জন কর্মী পাঠিয়েছে। শানসি প্রদেশ চীনের প্রধান কয়লা উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে সেখানে খনি দুর্ঘটনায় বহু প্রাণহানির ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৭:১৫:৪৮   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজাজুড়ে যেকোনো সময় ধসে পড়তে পারে প্রায় দুই হাজার ভবন
পবিত্র মক্কা লক্ষ্য করে হুথিদের হামলা, ‘রেড লাইন’ অতিক্রম : সৌদি আরব
জার্মানিতে ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
তেহরান ওয়াশিংটন উত্তেজনা কমাতে মধ্যস্থতায় চীন
ইরানে ট্রাম্পের সামরিক ক্ষমতা সীমিতের প্রস্তাব পাস প্রতিনিধি পরিষদে
পুতিনকে লেখা চিঠিতে রাশিয়ার প্রতি ‘অটুট সমর্থন’ কিমের
ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২১
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং

News 2 Narayanganj News Archive

আর্কাইভ