শনিবার, ২৩ মে ২০২৬

ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শনিবার, ২৩ মে ২০২৬



ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ এর ফতুল্লা মডেল থানা পুলিশ।

শনিবার (২৩ মে) ভোররাত সাড়ে ৪ টার দিকে ফতুল্লা থানাধীন দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূইয়া সিটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক (অপস) মো. আজিজুর রহমানের নেতৃত্বে

অভিযানে দেওভোগ মাদ্রাসা সংলগ্ন ভূইয়া সিটির একটি ভাড়া বাসা থেকে আব্দুল্লাহ (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৪৫ গ্রাম, এবং ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ ফতুল্লার বক্তাবলী এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে দেওভোগ এলাকার ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০১৯ সালের একটি হত্যা মামলা এবং ২০২৬ সালের অস্ত্র ও চাঁদাবাজির মামলায় তিনি অভিযুক্ত।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সব ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯:৫৩:১০   ১১ বার পঠিত