রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের
শনিবার, ২৩ মে ২০২৬



রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু, থানায় মামলা দায়ের

রূপগঞ্জের তারাব পৌরসভার তারাব এলাকায় মাদক ব্যবসার আধিপত্য বিস্তার ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত রনি ওরফে মাল্টা রনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান স্বজনেরা।

পুলিশ ও স্থানীয় সুত্র থেকে জানা গেছে, গত ২০ মে থেকে ২১ মে গভীর রাত পর্যন্ত এলাকায় মাদক কারবারের আধিপত্য নিয়ে সন্ত্রাসী শ্রাবন গ্রুপ ও নবী ভান্ডারী গ্রুপের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়৷ সংঘর্ষে বহিরাগত হিসেবে উভয় পক্ষে যোগ দেয় চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের রনি ওরফে মাল্টা রনিসহ অসংখ্য সন্ত্রাসী ও মাদক কারবারি। বৃহস্পতিবার রাতে উভয় গ্রুপ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকায় ব্যাপক নাশকতা করে। তারা দোকানপাটে ভাংচুর ফুটপাত অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকা আতঙ্কিত করে তুলে। পরে পুলিশ উপর্যপুরি ফাঁকা গুলি বর্ষন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে কালে নবী গ্রুপে যোগ দেয়া বহিরাগত রনির হাত পায়ের রগ কেটে দেয় শ্রাবন গ্রুপ। পরে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার।

এদিকে, রনির পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে ফলের আড়তে যাওয়ার পথে তারাবো উত্তরপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সন্ত্রাসী শ্রাবন গ্রুপের সদস্যরা রনির পথরোধ করে হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হাত পায়ের রগ কেটে দিলে তিনি গুরুতর আহত হন।

নিহতের বোন নাছরিন আক্তার থানায় দায়ের করা লিখিত অভিযোগে প্রায় ৭ জনের নাম উল্লেখ করে বলেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব বিষয়ে প্রতিবাদ করায় রনির সঙ্গে তাদের বিরোধ তৈরি হয়। অভিযুক্ত আসামীরা হলো- শ্রাবন @কুত্তা শ্রাবন, পিতা- কুত্তা মাসুদ, সিয়াম, পিতা- রহিম কসাই, শরিফ, পিতা- অজ্ঞাত, , সূর্য,

পিতা- সোহেল ভূইয়া, জিসান, পিতা- অজ্ঞাত, বিসিক নোয়াপাড়া এলাকার শ্রাবন, পিতা- অজ্ঞাত, জয়- পিতা অজ্ঞাত ।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ বলেন, শ্রাবন গ্রুপ ও নবী গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত রনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নিশ্চিত হয়ে আমরা নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার অভিযোগ গ্রহন করেছি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০:০৮:১৮   ১৬১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
আইনশৃঙ্খলার উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধীদলীয় নেতার সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
তিন দশকের অবদানে বিশেষ সম্মাননা পেলেন রানি মুখার্জি
পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্মমন্ত্রী
নবায়নযোগ্য জ্বালানি ও বিনিয়োগে নরওয়ের সহযোগিতা চাইলেন জ্বালানিমন্ত্রী
এমবাপ্পেকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস
গণমাধ্যমের স্বাধীনতার কোনো বিকল্প নেই : রুহুল কবির রিজভী
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে - স্পীকার
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে হাজারো মানুষের মানববন্ধন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ