সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক
শনিবার, ২৩ মে ২০২৬



সালথায় ৯ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত পলাতক

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ৯ বছরের এক মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানবাড়িতে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বারাংকুলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে।

​অভিযুক্ত মো. খায়ের দাঈ (৩৫) বারাংকুলা গ্রামের মমিন দাঈয়ের ছেলে। সে স্থানীয় একটি মুদি দোকানের মালিক এবং দুই সন্তানের জনক।
​ভুক্তভোগী শিশুটির পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল ওই শিশুটি। এ সময় অভিযুক্ত খায়ের দাঈ ধারালো রামদা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে এবং ভয়ভীতি দেখিয়ে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

​এ সময় স্থানীয় কয়েকজন বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে এগিয়ে এলে খায়ের দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরা ধাওয়া দিয়ে তাকে ধরে একটি ঘরে আটকে রাখলেও, পরবর্তীতে সে কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

​খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, “এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে খায়ের দাঈকে একমাত্র আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত খায়ের পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।”

বাংলাদেশ সময়: ২৩:১৪:৫৩   ৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ পাস, গঠিত হচ্ছে একক বিনিয়োগ সংস্থা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত
সার্কের মহাসচিব গোলাম সারওয়ারের ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন
সরিষাবাড়ীতে প্রান্তিক ৩০২জন শিশুর মাঝে উপহার সামগ্রী ও গাছের চারা বিতরণ।
মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি জোরদারে সরকার বহুমুখী উদ্যোগ নিচ্ছে : দুর্যোগ প্রতিমন্ত্রী
নেত্রকোণায় ২৮ লাখ টাকার মাদকসহ কুখ্যাত মাদক কারবারির স্ত্রী আটক
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা
বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ