নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬



নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার: পানিসম্পদ মন্ত্রী

পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নদী ব্যবস্থাপনায় জনসম্পৃক্ততা বাড়ানো দরকার।

তিনি আরও বলেন, দেশে ছোট বড় প্রায় ১ হাজার ৪১৫টি নদ-নদী রয়েছে। এ সকল নদ-নদী এক একটি জীবন্ত সত্তা।
‎
জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটরিয়ামে ‘নোঙর ট্রাস্ট’ নামে একটি সংগঠনের উদ্যোগে ‘জাতীয় নদী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদমন্ত্রী আজ এসব কথা বলেন।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কার্যক্রম হাতে নিচ্ছেন। আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল, নদী ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে।

খাল খননের সঙ্গে খাল ও নদীর অবৈধ দখল ও দূষণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প পাস হয়েছে। পদ্মা ব্যারাজ নির্মাণের ফলে দেশের দক্ষিণ পশ্চিম এবং উত্তর পশ্চিমাঞ্চলের ২৪টি জেলার জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে।

তিস্তা মহাপরিকল্পনার বিশেষজ্ঞ মতামত ও সমীক্ষা শেষ হলে সহসাই প্রকল্প অনুমোদনের আশ্বাস দেন মন্ত্রী।

‎নোঙর ট্রাস্টের চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান খোকন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া।

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৯   ১৭১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিএনপি মহাসচিবের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক
প্রযুক্তিনির্ভর ও জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়তে ৫ বছরে ১০ লাখ কর্মসংস্থানের ঘোষণা
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
স্পেনের ফুটবলে নতুন ইতিহাস, তৃতীয়বার ব্যালন ডি’অর জিতলেন আলেক্সিয়া
টানা তিনবার কোপা ট্রফি জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সৌরবিদ্যুতের সরঞ্জাম শুল্কমুক্ত করা হয়েছে: জ্বালানি মন্ত্রী
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু
মধ্যপ্রাচ্যে নিরাপত্তায় সহযোগিতা বাড়াতে সম্মত ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার : প্রতিমন্ত্রী টুকু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ