উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী
শনিবার, ২৩ মে ২০২৬



উপমহাদেশে শিক্ষার প্রসারে একটি গর্বের নাম রাজশাহী : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী শহর শিক্ষার জন্য একটি গর্বের স্থান।

তিনি আরও বলেন, শুধু বাংলাদেশেই নয়, বরং এই উপমহাদেশে শিক্ষার প্রসারে রাজশাহীর নাম অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারিত হয়।

আজ শনিবার বিকেলে রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত শিক্ষকরাই পারেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা ফিরিয়ে আনতে এবং শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে। শিশুদের সফলতার পেছনে মা-বাবা ও শিক্ষকদের অবদান অনস্বীকার্য। শিক্ষকদের দায়িত্বকে তিনি একজন কুমারের কাজের সঙ্গে তুলনা করেন, যারা মাটি দিয়ে ধীরে ধীরে একটি সুন্দর রূপ তৈরি করেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, আজকের কৃতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে।

মন্ত্রী আরো বলেন, রাজশাহীতে আরো শিল্প এলাকা, বড় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। শহরটিকে সুন্দর, শান্তিপূর্ণ ও বসবাসের উপযোগী করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। সেইসঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন রাজশাহী মহানগর শাখার সভাপতি রফিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জী, গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. হায়াতুজ্জামান ফরহাদ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশ নেন। পরে ভূমিমন্ত্রী কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কারের অর্থ তুলে দেন।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:২৪   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম
শিক্ষার্থীদের সন্ধ্যায় বাইরে না রেখে পড়তে বসানোর আহ্বান এমপি মান্নানের
১৮ বছরের ফ্যাসিবাদ সংকট তৈরি করে গেছে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
স্বল্প-কার্বন ভবিষ্যৎ গঠনে দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর
খেলাধুলাকে পেশা হিসেবে স্বীকৃতি এবং ৪র্থ শ্রেণি থেকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে - যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তুলতে হবে : পার্বত্য মন্ত্রী
নতুন দিগন্তের পথে বিদ্যাধর মসজিদুল আকসা, উদ্বোধন করলেন এমপি ইলিয়াস মোল্লা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ