![]()
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। টাঙ্গাইল জেলা সদরের আনুহলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বোয়ালমারী উপজেলার বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (২৩ মে ২০২৬) বিকেল সাড়ে তিনটায় ঢাকার মিরপুর ১৪ নং এ শহীদ স্মৃতি পুলিশ কলেজ মাঠে বিভাগীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এর আগে বনচাকী সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন, উপজেলা, জেলা এবং বিভাগীয় আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ সময়: ২০:২২:০১ ২৭ বার পঠিত