নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ
রবিবার, ২৪ মে ২০২৬



নেত্রকোণায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার কলমাকান্দা উপজেলায় অসহায়, দুস্থ এবং সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ২৩ লাখ টাকা ও ১২ টন চাল বিতরণ করা হয়েছে।

আজ রোববার বিকেলে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কনফারেন্স রুমে উপজেলার আটটি ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এই অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির দিক-নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের কার্যক্রমে মোট ৪৮০ জন উপকারভোগীকে সহায়তার আওতায় আনা হয়েছে। উপজেলার ৪শটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের ৪০ জন ইমামের প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা এবং ৪০ জন মোয়াজ্জিনের প্রত্যেককে আড়াই হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মুজিবুর রহমান, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবাইদুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ২০:৫৮:৩৭   ১১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ
মহাশূন্যে প্রথম পাড়ি জমাচ্ছে পাকিস্তান : সহযোগিতায় চীন
দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে - চীফ হুইপ
বেতিসকে হারিয়ে ৫৮ বছর পর রিয়ালের রেকর্ড স্পর্শ বার্সেলোনার
বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা
তথ্যমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
‘ভারতীয় শ্বশুর-শাশুড়িকে ভালোবাসি’, এইচ-১বি ভিসা বিতর্কে মন্তব্যের ব্যাখ্যা দিলেন ভ্যান্স
পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী
ময়মনসিংহে জেলা ভূমিসেবা কেন্দ্র উদ্বোধন
শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ