সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, খুশি কৃষকেরা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, খুশি কৃষকেরা
রবিবার, ২৪ মে ২০২৬



সরিষাবাড়ীতে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, খুশি কৃষকেরা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। রোববার (২৪ মে) বিকালে উপজেলা খাদ্য গুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম।

​ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, উপজেলা খাদ্য কর্মকর্তা শামসুল হক, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবিনা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদ, প্রমুখ।

​এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় চাল ডিলার, সুবিধাভোগী কৃষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​চলতি বোরো মৌসুমে প্রান্তিক কৃষকদের সুবিধার্থে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, চলতি মৌসুমে সরকার নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে এক হাজার ৮১৬ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ৮৫৪ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। সরকারি এই সংগ্রহ কর্মসূচির মাধ্যমে কৃষকেরা ন্যায্যমূল্য পাবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।

সংশ্লিষ্ট খাদ্য কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারি এই সংগ্রহ কর্মসূচির ফলে স্থানীয় কৃষকেরা তাদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাবেন। পাশাপাশি এটি জাতীয় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​উদ্বোধনকালে সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, কৃষকদের অক্লান্ত পরিশ্রমের ফলেই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। প্রকৃত কৃষকেরা যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারেন, তা প্রশাসনকে নিশ্চিত করতে হবে। ওজনে বা মূল্যে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। তিনি বোরো সংগ্রহ অভিযান সফল করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২০:৫৪:৫৭   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নাটোরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে : পাট প্রতিমন্ত্রী
লুই আই কানের মাস্টারপ্ল্যানে শেরেবাংলা নগরে নতুন সচিবালয় : মন্ত্রিপরিষদ সচিব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
ধর্মীয় উৎসবগুলো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক : এমরান সালেহ প্রিন্স
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
সরিষাবাড়ীতে মাদকবিরোধী সভা ডাকায় যুবককে কুপিয়ে আহত
সালথায় নবগঠিত যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ