কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী
রবিবার, ২৪ মে ২০২৬



কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, কবি নজরুল আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

রোববার (২৪ মে) বিকালে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আসাদুজ্জামান বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশে কবি নজরুলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে কবর দেওয়া হয়। কবি নজরুল বিশ্বাস করতেন সবার ওপরে মানুষ সত্য তার ওপরে নাই। যারা নজরুলকে ভালোবেসেছেন, তারা বলতে পারবেন নজরুলের গভীরতা।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি দেওয়া বন্ধ করেছেন। তিনি বিশ্বাস করেন জনগণের টাকায় বিলাসিতা নয়।

ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী মো. শরীফুল আলম, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মো. মাহবুবুর রমান, বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া ও ময়মনসিংহ জেলা দায়রা জজ জাকির হোসেন।

অনুষ্ঠানে আলোচক ছিলেন- নজরুল গবেষক ড. মো. খালেকুজ্জামান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান ড. মো. হাবিব-উল মাওলা ও কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।

পরে নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২৩:০৮:১২   ১৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ