হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ

প্রথম পাতা » আড়াইহাজার » হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
রবিবার, ২৪ মে ২০২৬



হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিনকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। বিএনপি নেতা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নিতে গড়িমসি করায় তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

গত ২০ মে রাতে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গনিকে; কিন্তু হত্যাকাণ্ডের পর চার দিন পেরিয়ে গেলেও মামলা নিতে গড়িমসি করার অভিযোগে উঠে তার বিরুদ্ধে।

এ কারণে তাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখায় (ডিএসবি) বদলি করা হয়। শনিবার রাতেই তিনি চার্জ বুঝিয়ে দিয়ে ডিএসবিতে যোগদান করে।

তবে নারায়ণগঞ্জে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আলাউদ্দিনের বদলি আদেশ রুটিন ওয়ার্ক।

আড়াইহাজার থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সবজেল হোসেনকে। তিনি ডিএসবির পরিদর্শক পদে কর্মরত ছিলেন। রোববার সকালে নতুন ওসি যোগদান করেছেন। তবে কী কারণে এই বদলি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ প্রশাসন।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিনকে ডিএসবিতে বদলি করা হয়েছে। নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন সবজেল হোসেন।

তিনি বলেন, ওসমান গণি হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা নিতে গড়িমসি এবং আসামির নাম বাদ দিতে চাপ দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।

নিহত ওসমান গণির পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তারা যাদের সন্দেহভাজন হিসেবে মামলায় অন্তর্ভুক্ত করতে চেয়েছেন, তাদের নাম বাদ দিতে থানা থেকে চাপ দেওয়া হচ্ছিল।

যদিও এসব অভিযোগ অস্বীকার করেছিলেন সাবেক ওসি মো. আলাউদ্দিন।

গত বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত ১টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাঁও চরপাড়া বিলসংলগ্ন কাউন্দার চক এলাকায় মাটি কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নিহত ওসমান গণির স্বজন, সমর্থক ও এলাকাবাসী ওই দিন ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত আড়াইহাজার-গাউছিয়া সড়ক কয়েক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুপ্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রমজান আলীসহ ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:০৫   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ