আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন

প্রথম পাতা » ছবি গ্যালারী » আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন
সোমবার, ২৫ মে ২০২৬



আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা করা হলো: খোকন

ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, ‘আজ থেকে ধর্ষণের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হলো।’

রোববার (২৪ মে) বিকেলে নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহা উপলক্ষে অসহায় দুস্থদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন খায়রুল কবির খোকন।

তিনি বলেন, ‘নারীরা যেন রাত ১২টা পর্যন্ত নির্বিঘ্ন ও নিরাপদভাবে চলাফেরা করতে পারেন, সে লক্ষ্যে সরকার কাজ করবে।’

নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি ধর্ষণসহ নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এ সময় খোকন ফ্যাসিস্ট আওয়ামী সরকার সমালোচনা করে বলেন, ‘দীর্ঘ ১৭ বছরে দেশে লুটপাট করে অত্যাচার, নির্যাতন নিপীড়ন করে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে। একটি বিধ্বস্ত অর্থনীতিতে দাঁড় করিয়ে দিয়েছে তারা।’

তিনি আরও বলেন, ‘তারা ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এগুলো সব জনগণের টাকা, তারা পুকুর চুরি না, সাগর চুরি করেছে। তারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে৷ তাই আজকে বিধ্বস্ত অর্থনীতিতে দাঁড়িয়ে জনগণের কল্যাণে কাজ করছে তারেক রহমান।’

নরসিংদী সদর উপজেলার নির্বাহী অফিসার আসমা জাহান সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন: শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া।

নরসিংদী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন শতাধিক অসহায় মানুষের মধ্যে জনপ্রতি তিন হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০:০০:৩৫   ১৯৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ