রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রবিবার, ২৪ মে ২০২৬



রূপগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ ও মাদক বিক্রির ৪০ হাজার টাকা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার তেতলাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) রৌশন আলীর নেতৃত্বে থানার একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালায়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ নয়ন মিয়া (২৬), মোঃ রাজ রায়হান রাব্বি (২৪) ও মোঃ সুলতান (৩০)। তারা সবাই তেতলাব এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা, ২০ বোতল বিদেশি মদ এবং মাদক বিক্রির নগদ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

রূপগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৩:০০   ২৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষক নিয়োগে সক্ষমতা ও দায়িত্ববোধকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে : ববি হাজ্জাজ
‘ফেস অব বাংলাদেশ’ খেতাব জিতলেন আফসানা ও আদিত
মৌলবা‌দের ষড়যন্ত্র মোকাবেলায় সাংস্কৃতিক মাধ্যমগুলোকে কাজে লাগানোর আহ্বান
চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদারে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা
কুমিল্লায় ড. আখতার হামিদ খানের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
সরকারি অর্থের অপচয় রোধে অভ্যন্তরীণ নিরীক্ষাব্যবস্থা শক্তিশালী হচ্ছে
ফুলহামের বর্ষসেরা একাডেমি খেলোয়াড় বাংলাদেশের ফারহান
শান্তিতে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিল্লাই
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
নিউমুরিং টার্মিনাল চুক্তিতে বন্দরের সক্ষমতা বৃদ্ধি পাবে : বাণিজ্যমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ