সাবেক এমপি মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাবেক এমপি মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সোমবার, ২৫ মে ২০২৬



সাবেক এমপি মোজাফফর হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জামালপুর প্রতিনিধি : জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেনের বিরুদ্ধে চেক ডিজঅনারের চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় জামালপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান এই আদেশ দেন।

আদালত ও মামলার নথিসূত্রে জানা গেছে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সদর উপজেলার বাসিন্দা মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক এই এমপির বিরুদ্ধে চেক ডিজঅনারের পৃথক চারটি মামলা দায়ের করেন।

ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন বিভিন্ন সময়ে বাদী মাহফুজুর রহমানের কাছ থেকে মোট ১ কোটি ৬৭ লক্ষ টাকা ধার নেন। সংসদ সদস্য থাকাকালীন সময় থেকেই বাদী পাওনা টাকা ফেরত চাইলে তিনি বারবার সময়ক্ষেপণ করতে থাকেন। এক পর্যায়ে পাওনা টাকা পরিশোধের উদ্দেশ্যে তিনি বাদীকে সোনালী ব্যাংকের চারটি চেক প্রদান করেন।

বাদী পক্ষের আইনজীবী আব্দুল আল মাসুম জানান, ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত হওয়ার পর থেকেই ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এলাকায় আসা বন্ধ করে দেন। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সম্পূর্ণ আত্মগোপনে চলে যান। এরই মধ্যে চেকগুলো ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার (প্রত্যাখ্যাত) হয়। এ অবস্থায় নিরুপায় হয়ে বাদী আদালতের দ্বারস্থ হন।

“আদালতের পক্ষ থেকে আসামিকে যথাযথভাবে সমন জারি করা হলেও তিনি নির্ধারিত তারিখে আদালতে হাজির হননি। আসামির অনুপস্থিতির কারণে বিচারক সাইফুর রহমান আইন অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন,”বাদী পক্ষের আইনজীবী আব্দুল আল মাসুম।

উল্লেখ্য, সাবেক এই এমপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাওনা টাকা দেওয়ার কথা বলে বাদীকে ঘোরানোর অভিযোগ রয়েছে। বর্তমানে তার কোনো সন্ধান না পাওয়ায় বাদী আইনি লড়াইয়ের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:০৩   ১৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ