ফরিদপুরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ঈদ উপলক্ষে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ
সোমবার, ২৫ মে ২০২৬



ফরিদপুরে ঈদ উপলক্ষে বিনামূল্যে  ভিজিএফের চাল বিতরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আয়োজিত এ কার্যক্রমে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। গতকাল
রোববার সকালে কানাইপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চাল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যরা উপস্থিত থেকে সরকারি এ সহায়তা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, যুবদল নেতা লুৎফর সরদার, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোতালেব শেখ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান মিলন, ইউনিয়ন যুবদলের সভাপতি আবু সাইদ হান্নান মিয়া ও যুবদল নেতা সুমন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৭:৫৫   ১০৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ